Tuesday, September 22, 2026
বাড়িখবররাজ্যরেলপথে বহিরাজ্যে গাঁজা পাচারের অভিযোগ, ১৮ কেজি গাঁজা সহ ধৃত দুই যুবক

রেলপথে বহিরাজ্যে গাঁজা পাচারের অভিযোগ, ১৮ কেজি গাঁজা সহ ধৃত দুই যুবক

পুলিশের নজর এড়িয়ে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ। কখনো রেলপথ, আবার কখনো সড়কপথকে পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। তবে এবার পাচারের আগেই পুলিশের তল্লাশিতে ধরা পড়ল দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ প্যাকেটজাত শুকনো গাঁজা।ঘটনাটি সোমবার আগরতলা কলেজটিলা লেকের পাড় সংলগ্ন এলাকায়। পূর্ব আগরতলা থানার পুলিশ সেখানে রুটিন যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের থামার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশ উপেক্ষা করে দুই যুবক যোগেন্দ্রনগর রেলস্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে। এতেই পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।পরে পুলিশ তাদের আটক করে সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে মোট ১৮ কেজি প্যাকেটজাত শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রেলপথ ব্যবহার করে গাঁজাগুলি বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব আগরতলা থানার অফিসার ইনচার্জ কৃষ্ণধন সরকার জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গাঁজা পাচারের এই চক্রের সঙ্গে যুক্ত আরও তথ্য সামনে আসতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য