Friday, September 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্য বিধানসভার মুখ্য সচেতক এর হাত ধরে খোয়াইতে উদ্বোধন হল ‘কল্পনা আই...

রাজ্য বিধানসভার মুখ্য সচেতক এর হাত ধরে খোয়াইতে উদ্বোধন হল ‘কল্পনা আই ক্লিনিক’এর।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ ই সেপ্টেম্বর……খোয়াই শহরে চক্ষু চিকিৎসা পরিষেবায় এক নতুন সংযোজন হল ‘কল্পনা আই ক্লিনিক’এর উৎভোধন এর মাধ্যমে। বৃহস্পতিবার দুপুর এক ঘটিকায় খোয়াই শ্যামা প্রসাদ স্মরনী এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লিনিকটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায়।এই আই ক্লিনিকের উৎভোধক শ্রীমতি কল্যাণী সাহা রায় বলেন, দৃষ্টিশক্তি মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। খোয়াইয়ের মানুষের কাছে উন্নতমানের চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, পুর কাউন্সিলার পিযুষ কান্তি চৌধুরী, দীপঙ্কর ভট্টাচার্যী এবং ক্লিনিকের কর্ণধার কল্পনা গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
নতুন এই প্রতিষ্ঠান খোয়াইবাসীর জন্য সহজলভ্য ও উন্নত চক্ষু চিকিৎসা পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উৎভোধক শ্রীমতি কল্যাণী সাহা রায়। উৎভোধন পর্ব শেষে উৎভোধক শ্রীমতি কল্যাণী সাহা রায় এই আই ক্লিনিকের চক্ষু পরীক্ষার বিভিন্ন যন্ত্রাংশগুলি পরিদর্শন করেন। অন্যদিকে এই আই ক্লিনিকের কর্নধার বিষ্ণু গোপ জানান ‌খোয়াই মহকুমা বাসিদের জন্য আগামী কালি পূজা পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুবিধা রয়েছে। তাছাড়া আগামী ২৪ শে সেপ্টেম্বর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড : শুভঙ্কর দেবনাথ অপ্টোমেট্রিস্ট এর দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করবেন বলে তিনি জানান। এছাড়াও রয়েছে ১৯৯ টাকায় পাউয়ার যুক্ত চশমা। পাউয়ার যুক্ত সম্পুর্ন চশমার মূল্য ১৯৯ টাকা থেকে শুরু হয়েছে যা এক আকর্ষণীয় অফার। এছাড়া আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুবিধা ও রয়েছে পাশাপাশি সময় সময়ে প্রতি সপ্তাহে একজন চক্ষু বিশেষজ্ঞ আসবেন বলে জানান কর্নধার বিষ্ণু গোপ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য