বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩১ শে আগষ্ট….খোয়াই সহরের বিভিন্ন স্কুল সঙ্গলগ্ন এলাকার দোকান গুলোতে তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের জন্য জেলা শাসকের উদ্যোগে এক অভিজান চালানো হয়।সোমবার দুপুরে খোয়াই জেলা শাসকের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। খোয়াই মহকুমা প্রশাসনের একঝাঁক আধিকারিক ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সরকারি কর্মকর্তারা বিদ্যালয়ের আশপাশের এলাকা সংলগ্ন দোকানগুলি পরিদর্শন করেন। এবং বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের নেশাজাতীয় সামগ্রী রাখা বা বিক্রি করা যাবে না।এই বিষয়ে সমস্ত দোকানদারদের সচেতন করা হয়। বিশেষ করে পানমশলা, গুটকা, সিগারেট সহ এই ধরনের বিভিন্ন তামাকজাতীয় সামগ্রী বিক্রি না করার জন্য তাঁদের সতর্ক করে দেওয়া হয়।আর এই
সমস্ত কর্মসূচিটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডেপুটি কালেক্টর সঞ্জয় চৌধুরী।



