ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে পালিত হলো শহীদ তপন চক্রবর্তীর ২৭তম শহীদান দিবস। ড্রপগেটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্বসহ সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দ। শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ড্রপগেটে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শহীদ তপন চক্রবর্তীর ২৭তম শহীদান দিবস। ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ ও শান্তনু দেব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, প্রাক্তন যুব নেতা স্বপন পোদ্দার, অজয় দে এবং এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথসহ অন্যান্যরা।
এরপর গৌতম ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব, সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ এবং শুভঙ্কর মজুমদার। বক্তারা শহীদ তপন চক্রবর্তীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর সংগ্রামী জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। শ্রদ্ধা, স্মরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ড্রপগেটে পালিত হলো শহীদ তপন চক্রবর্তীর ২৭তম শহীদান দিবস।



