Saturday, August 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসরকারি সিমেন্ট ব্যবহার করে চেয়ারম্যান টিন্টু ভট্টাচার্যী বাড়ি তৈরি করার খবর প্রকাশের...

সরকারি সিমেন্ট ব্যবহার করে চেয়ারম্যান টিন্টু ভট্টাচার্যী বাড়ি তৈরি করার খবর প্রকাশের সত্যতা যাচাই করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিধায়ক এর প্রেসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শে আগষ্ট…….কথায় বলে মৌনতাই সন্মতির লক্ষন, তেমনই ভাবেই কটাক্ষ করলেন খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিন্টু ভট্টাচার্যের বিরুদ্ধে শনিবার দুপুরে সি পি আই এম এর জেলা কার্যালয়ে এক সাংবাদিকদ সন্মেলন করতে গিয়ে।এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন গত দুই দিন আগে ঘটে যাওয়া খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিন্টু ভট্টাচার্যের বিরুদ্ধে উঠা সিমেন্ট চুরির ঘটনাকে কেন্দ্র করে টিন্কু ভট্টাচার্যের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি গত ৪৮ ঘন্টার মধ্যে।এর থেকেই বুঝা যায় মৌনতাই সম্মতির লক্ষণ। বিধায়ক নির্মল বিশ্বাস এও বলেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হয় যে চেয়ারম্যান শ্রীমতী টিন্টু ভট্টাচার্যী খোয়াই বারবিল এলাকায় যে অট্টালিকা তৈরি করেছেন তাতে ব্যবহৃত সিমেন্ট সরকারি গোডাউন থেকে নিয়ে ব্যাবহার করা হচ্ছে।যা ছিল সবারই চোখে পড়ার মতো। তবে এই ধরনের চুরি কান্ডের ঘটনা একদিনে হয়নি তা চলছে দীর্ঘদিন ধরে বলে তিনি মনে করেন। এছাড়া তিনি এও বলেন গোটা রাজ্যেই দূর্নীতি চলছে। তবে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা সত্য ধরে নিতে হবে।শুধু তাই নয় এমনকি এই বিষয়ে খোয়াই ব্লক আধিকারিক থেকে শুরু করে বিজেপি দলের পক্ষ থেকেও অথবা চেয়ারম্যান যে দলের হয়ে কাজ করেন তাদের পক্ষ থেকেও কোন ধরনের প্রতিক্রিয়া জান যায়নি যা আশা করেছিল বিধায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ ও।অথচ ৪৮ ঘন্টার পরিয়ে গেলেও কোন ধরনের প্রতিক্রিয়া উঠে আসেনি কোন পক্ষ থেকে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ও এই বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া ও ব্যাক্ত করেননি।তাই এই বিষয়ে বিধায়ক নির্মল বিশ্বাস সংবাদ মাধ্যমের সাহায্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এর সঠিক তদন্ত করতে পাশাপাশি খোয়াই প্রশাসন ও ব্লক আধিকারিক যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন । বিধায়ক এর প্রেসমিট এর বিষয়টি যাতে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশিত হয় এবং প্রশাসন যাতে বিষয়টিতে নজর দেন এর জন্য উভয়ের প্রতি আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য