বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১ শে আগষ্ট…….দেশ থেকে বিকৃত মস্তিষ্কের দিমাগী নকশালদের দুর করতে যুবকদের আহ্বান জানান প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব।এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক যুব মোর্চার সাংগঠনিক বৈঠক। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি সমীর কুমার দাস,যুব মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ সহ অন্যান্যরা।অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সুচনা হয়।এর পর জেলা ও যুব মোর্চার পক্ষ থেকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।কি বিষয় নিয়ে খোয়াইতে সাংগঠনিক বৈঠক করেছেন এই বিষয়ে জানতে চাইলে যুব মোর্চার সাংগঠনিক সভাপতি অরিন্দম দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের দলের এবং তাদের সংগঠনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য হল ভারতের বৈভবকে ভারতের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং ভারতকে বিকশিত ভারত বানানো, পাশাপাশি বিকশিত ত্রিপুরা ও বিকশিত খোয়াই বানানো। খোয়াই জেলাতে যে সকল যুবকরা রয়েছে তাদের কে সঠিক পথে চলনা করা যায় সেই বিষয়ে ও আলোচনা করা হবে।এছাড়াও দেশে কিছু বিকৃত মস্তিষ্কের দিমাগী নকশালরা রয়েছে তারা যাতে কোনভাবেই যুবকদের বিভ্রান্তির পথে নিয়ে যেতে না পারে সেই দিকে লক্ষ রেখে কাজ করতে হবে। ঐ দিমাগি নকশালরা দেশের যুবকদের যাতে দেশ বিরোধিতা দিকে নিয়ে যেতে না পারে এরজন্য আবেদন রাখেন সবার কাছে। এছাড়াও তিনি এও বলেন ভারতের কমনিষ্ট পার্টির লোকজন কিন্তু ভারতের নয়।এরা কিউবা থেকে এখানে এসে তারা বিভিন্ন ভাবে সংগঠন তৈরি করেছে। এবং তারা দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে ।আর এই গুলিকে প্রশ্রয় দিচ্ছে তারাই যারা দেশবিরোধী ও বিকৃত মস্তিষ্কের দিমাগী নকশাল পন্থীরা। তাদের যোগ্য জবাব দেবার জন্য যুবকদের তাদের বিষয়ে বলতে আসেন। এবং সমস্ত যুবক ভাইরা যাতে একত্রিত হয়ে একক কন্ঠে তাদের বিরুদ্ধে সোচ্চার হয় আগামী দিন সেই আহ্বান ও রাখেন।এই দেশ বিরোধি মানসিকতা কোন ভাবেই বিচরন করতে দেওয়া হবে না এটাই যুব মোর্চার অঙ্গীকার।এই বিষয়টিকে নিয়ে তারা সাংগঠনিক আলোচনা করবেন বলে জানান। এবং দেশ ও যুবকদের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হবে এবং সাংগঠনিকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই বৈঠকে বলে জানান যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব।



