সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অতিরিক্ত বর্ধিত বিদ্যুৎ মাসুলের উপর ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানাল বিজেপি। এ নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অতিরিক্ত বর্ধিত বিদ্যুৎ মাসুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেছে বিজেপি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভগবান দাস রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অতিরিক্ত বর্ধিত বিদ্যুৎ মাসুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। বিদ্যুৎ মাসুল নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী দিনেও জনস্বার্থে এমন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিজেপি।



