Friday, August 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দীবস অনুষ্ঠান।

খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দীবস অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ ই আগস্ট….শুক্রবার বিকেলে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিভাজন বিভীষিকা স্মৃতি দীবস অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিভাজন বিভীষিকার রাজ্য কমিটির প্রতিনিধি ড: জহড়লাল সাহা, খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, প্রাক্তন জেলা সভাপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল কার্য কর্তা,পেনশন এসোসিয়েশনের সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা।এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কমিটি তথা রাজ্যের প্রতিনিধি ডঃ জহরলাল সাহা বলেন এই দিবসটি প্রথম চালু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে ১৪ ই আগষ্ট।কারন ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট যখন ভারত স্বাধীন দেশের মর্যাদা পায় এবং দেশ দু ভাগে বিভক্ত হয়ে ভারত পাকিস্তান তৈরি হয় তখন পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসড়ে আসা একটি ট্রেনে ভারতীয় দের হত্যা করে স্বাধীনতার উপহার হিসেবে পাঠিয়ে ছিল পাকিস্তান ।সেই হত্যা লিলার বিভীষিকা আজো ভারতবাসী ভূলতে পারেনি। কিন্তু কালের প্রভাবে তৎকালীন সময়ে সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার ফলে সেই ভয়ঙ্কর দিনের কথা ও স্মূতি দেশের জনগণ মূল্যে বসেছে। শুধু তাই নয় কোলকাতার ও নোয়াখালীর দাঙ্গার কথা ত সবাই জানে।কারন দ্বি জাতি তত্বের ওপর ভিত্তি করে দশ ভাগ হয়ে ছিল। কিন্তু ভারত বাসি আজ তা ভূলে গেছে। সেই বিভীষিকাময় দিনটিকে স্মরণ করে রাখতে কেন্দ্র সরকার ২০২১ সালের ১৪ ই আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করে আসছে ।তাই এই দিনটিকে স্মরণ করতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান ডঃ জহরলাল সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য