Friday, August 7, 2026
বাড়িখবররাজ্যপ্রথমবার রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপন, আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ...

প্রথমবার রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপন, আগরতলায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নিলেন মন্ত্রী সান্তনা চাকমা।

চাকমা ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের বার্তা নিয়ে আগরতলায় প্রথমবারের মতো রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পদযাত্রা। শুক্রবার রাজ্য সরকারের উদ্যোগে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। এই কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং চাকমা সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ।

পদযাত্রার মাধ্যমে চাকমা ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ এবং সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ত্রিপুরা বহু জাতি-গোষ্ঠীর আবাসভূমি। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্যে প্রথমবারের মতো সরকারিভাবে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভাষা ও সংস্কৃতির বিকাশের মধ্য দিয়েই একটি জাতির ঐতিহ্য ও পরিচয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য