Friday, August 7, 2026
বাড়িখবররাজ্যস্মার্ট সিটি প্রকল্পে দুর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

স্মার্ট সিটি প্রকল্পে দুর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

স্মার্ট সিটি প্রকল্পের কাজকে ঘিরে জনদুর্ভোগ ও দুর্নীতির অভিযোগ তুলে আগরতলায় বিক্ষোভে নামল প্রদেশ কংগ্রেস। শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চলমান বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার প্রদেশ কংগ্রেস ও সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে রাজধানী আগরতলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, স্মার্ট সিটি প্রকল্পের নামে কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ হলেও তা অবৈজ্ঞানিকভাবে পরিচালিত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলজট ও যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার করা হচ্ছে এবং পরিকল্পনার অভাবে শহরবাসী নিত্যদিন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই অবস্থার প্রতিবাদেই কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য