Wednesday, August 5, 2026
বাড়িখবররাজ্যকেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব ও নাগরিক অধিকার ইস্যুতে আগরতলায়...

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বেকারত্ব ও নাগরিক অধিকার ইস্যুতে আগরতলায় সদর জেলা কংগ্রেসের গণ-অবস্থান কর্মসূচি।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার আগরতলায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সদর জেলা কংগ্রেস। ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণ-অবস্থানে উপস্থিত কংগ্রেস নেতারা দুর্নীতি, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নসহ একাধিক ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতির প্রবণতা বেড়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, সংবিধানের নামে শপথ নিয়ে ক্ষমতায় আসা সরকারের উচিত জনগণের সামনে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া। তিনি অভিযোগ করেন, সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি ও মন্দিরের দান-অনুদান ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আগামী দিনেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য