Monday, August 3, 2026
বাড়িখবররাজ্যরাজনীতি থেকে আপাতত শিক্ষকতায় প্রত্যাবর্তন, পুরনো কর্মস্থলে ফিরলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন...

রাজনীতি থেকে আপাতত শিক্ষকতায় প্রত্যাবর্তন, পুরনো কর্মস্থলে ফিরলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা

একসময় পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বিজেপির অন্যতম আদিবাসী মুখ ছিলেন তিনি। এবার সক্রিয় রাজনীতির পাশাপাশি নিজের পুরনো পেশা শিক্ষকতায় ফিরলেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা আবারও যোগ দিলেন তাঁর পুরনো কর্মস্থল আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ২০০১ সালে এই বিদ্যালয়েই শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরে ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। আদিবাসী এলাকায় দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর ২০১৯ সালে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী না করায় রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ রাজনৈতিক পর্বের পর এবার আবারও শিক্ষকতার পেশায় ফিরে এলেন তিনি।

সোমবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রেবতী মোহন ত্রিপুরা। তিনি জানান, বর্তমানে তাঁর হাতে দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক দায়িত্ব নেই। তাই স্কুল কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে তিনি পুনরায় শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি এখনও ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য। ভবিষ্যতে দল যে দায়িত্বই অর্পণ করবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানান প্রাক্তন সাংসদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য