Monday, August 3, 2026
বাড়িখবররাজ্যআগরতলা প্রভু বাড়ি পুকুর সংস্কার পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা প্রভু বাড়ি পুকুর সংস্কার পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা শহরের জলাশয়গুলির সংরক্ষণ ও সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ একাধিক পুকুর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং পুরনিগমের কমিশনার। প্রভু বাড়ি পুকুর-সহ শহরের বিভিন্ন জলাশয়ের চলমান সংস্কার কাজ সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা।

আগরতলা শহরের ঐতিহ্যবাহী প্রভু বাড়ি পুকুরে পৌঁছে সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এরপর শহরের আরও কয়েকটি পুকুর পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং পুরনিগমের কমিশনার। জলাশয়গুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন, জল সংরক্ষণ এবং নাগরিকদের জন্য উন্নত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চলমান প্রকল্পগুলির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

পরিদর্শনের সময় প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শহরের জলাশয়গুলিকে সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আগরতলা শহরের জলাশয়গুলির উন্নয়ন ও সংরক্ষণে প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে নগর পরিবেশের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য