Sunday, August 2, 2026
বাড়িখবররাজ্যআগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়া ওই জমির মালিকানা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, গত ২৫ থেকে ৩০ বছর ধরে ওই খোলা জায়গায় এলাকার মহিলাসহ স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। তাদের আরও দাবি, প্রায় ৫০ বছর ধরে জমিটির কোনো বৈধ মালিকানা সামনে আসেনি।

স্থানীয়দের অভিযোগ, জীবন দে ওরফে দিপু দে নামে এক ব্যক্তি সম্প্রতি ওই জমির জাল নথি তৈরি করে বিক্রির চেষ্টা করছেন এবং সম্ভাব্য ক্রেতাদের জমিটি দেখাতে নিয়ে আসছেন। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এলাকাবাসীর আরও অভিযোগ, জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে শাসক দলের এক সমাজসেবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণভাবে এলাকার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। যদি বৈধ মালিক পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী তার হাতে জমি হস্তান্তর করা হোক। আর যদি অন্যথা হয়, তাহলে এলাকার মানুষের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনে দুর্গাপূজার জন্য মাঠটি ব্যবহারের ব্যবস্থা করা হোক।

ইতিমধ্যেই এই দাবিতে এসডিএম, তহশিল অফিস এবং স্থানীয় কাউন্সিলরের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, অভিযোগে যদি কোনো অনিয়ম বা জালিয়াতির প্রমাণ মেলে, তবে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও বিষয়টি রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্তে কী তথ্য উঠে আসে এবং এই বিতর্কের সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়।প্রয়োজনে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য