Saturday, August 1, 2026
বাড়িখবররাজ্যব্রাহ্মণ সমাজকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ...

ব্রাহ্মণ সমাজকে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা।

ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেই মন্তব্যের প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মেলারমাঠে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা।

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, বিরোধী দলনেতার মন্তব্যে ব্রাহ্মণ সমাজের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত লেগেছে। তাই ওই মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, রাজ্য সম্পাদক শংকর দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংশ্লিষ্ট মন্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো সম্প্রদায় বা সমাজকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য