Monday, July 20, 2026
বাড়িখবররাজ্যনারী সংরক্ষণ বিল শর্তহীনভাবে কার্যকরের দাবিতে আগরতলায় বামপন্থী নারী সংগঠনগুলির বিক্ষোভ

নারী সংরক্ষণ বিল শর্তহীনভাবে কার্যকরের দাবিতে আগরতলায় বামপন্থী নারী সংগঠনগুলির বিক্ষোভ

সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হতেই নারী সংরক্ষণ আইন অবিলম্বে এবং শর্তহীনভাবে কার্যকর করার দাবিতে রাজ্যেও রাস্তায় নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA) সহ একাধিক প্রগতিশীল নারী ও গণসংগঠন। সোমবার আগরতলার বটতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনগুলির সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে স্মারকলিপি ও দাবি-সনদ পাঠান। সংগঠনগুলির অভিযোগ, সংসদে নারী সংরক্ষণ আইন পাস হলেও তা কার্যকর করার ক্ষেত্রে জনগণনা ও আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন)-এর মতো শর্ত জুড়ে দেওয়ায় বাস্তবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে না। তাদের দাবি, এই শর্তের কারণে নারী সংরক্ষণ কার্যকর হওয়া অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে নারী সংরক্ষণ বাস্তবায়ন বিলম্বিত করছে। ডিলিমিটেশনকে নারী সংরক্ষণের সঙ্গে যুক্ত করাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। তাদের মতে, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কোনও অতিরিক্ত শর্ত ছাড়াই আইন কার্যকর করতে হবে। বিক্ষোভ শেষে সংগঠনের সদস্যরা মিছিল করে আগরতলা প্রধান ডাকঘরে যান এবং সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে দাবি-সনদ পাঠান। নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত বলেন, দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়েই রাজ্যে এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করার দাবিতে আগামী দিনেও গণআন্দোলন ও গণসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য