Friday, July 17, 2026
বাড়িখবররাজ্যস্ব-গণনায় অংশ নিলেন রাজ্যপাল, জনগণনা ২০২৭-এ ডিজিটাল অংশগ্রহণের বার্তা

স্ব-গণনায় অংশ নিলেন রাজ্যপাল, জনগণনা ২০২৭-এ ডিজিটাল অংশগ্রহণের বার্তা

জনগণনা ২০২৭-এ সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং স্ব-গণনা (Self Enumeration) প্রক্রিয়াকে উৎসাহিত করতে শুক্রবার এক বিশেষ উদ্যোগ নিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অনলাইনের মাধ্যমে নিজের তথ্য নিবন্ধন করে স্ব-গণনা প্রক্রিয়ায় অংশ নেন। রাজ্যে শীঘ্রই জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারের জনগণনাকে আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে চালু করা হয়েছে স্ব-গণনা (Self Enumeration) ব্যবস্থা, যার মাধ্যমে নাগরিকরা নির্ধারিত পোর্টালে নিজেরাই নিজেদের তথ্য নিবন্ধন করতে পারবেন।

রাজ্যপাল বলেন, জনগণনা শুধু জনসংখ্যার হিসাব নয়, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের অন্যতম ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, অবকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রাজ্যের সকল নাগরিককে স্ব-গণনা পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য সঠিকভাবে নিবন্ধনের আহ্বান জানান। তাঁর মতে, নির্ভুল তথ্য প্রদান প্রত্যেক নাগরিকের জাতীয় দায়িত্ব এবং এর মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রশাসনের আশা, রাজ্যপালের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং জনগণনা ২০২৭-এ ডিজিটাল অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য