Wednesday, July 15, 2026
বাড়িখবররাজ্যজনগণের সাথে সম্পর্ক রাখতে স্কুটি নিয়ে এলাকা ঘুরবেন মেয়র

জনগণের সাথে সম্পর্ক রাখতে স্কুটি নিয়ে এলাকা ঘুরবেন মেয়র

মানুষের সাথে নিবিড় ভাবে যোগাযোগ রাখতে বৈদ্যূতিক স্কুটিতে নিজ বিধানসভা এলাকা সফর করবেন মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার ।শুক্রবার থেকে স্কুটি করে এলাকা পরিদর্শনে বেরোবেন তিনি। সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষের বাড়িতে যাবেন তিনি ।তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। সন্ধ্যা বেলায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ক্লাবে যাবেন মেয়র ।তিনি জানান ,এতে করে পেট্রোপণ্যের সাশ্রয় হবে। বিভিন্ন গলিপথে গাড়ি করে যাওয়া যায় না বলে জানান মেয়র ।এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, বৈদ্যুতিন স্কুটি পরিবেশবান্ধব এবং অপেক্ষাকৃত নিরাপদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার “সবুজ ও দূষণমুক্ত যানবাহন ব্যবহারের” ডাকে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য