Tuesday, July 14, 2026
বাড়িখবররাজ্যতিন দপ্তরের জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

তিন দপ্তরের জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতা এবং মাঠপর্যায়ে কাজের মূল্যায়নকে সামনে রেখে এআরডিডি, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রাজ্য অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসসহ বিভিন্ন জেলার আধিকারিকরা।

মঙ্গলবার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত জেলা পর্যায়ের এই রিভিউ মিটিংয়ের সভাপতিত্ব করেন এআরডিডি, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট অনুযায়ী প্রথম পর্যায়ে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন কতটা স্বচ্ছ ও কার্যকর হয়েছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলিও চিহ্নিত করে সমাধানের পথ নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, গত অর্থবর্ষে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি, অর্জন এবং বাস্তবায়নের সময় জেলা পর্যায়ের আধিকারিকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, সেসব বিষয়ও উঠে আসে বৈঠকে। আগামী দিনে প্রকল্পগুলির বাস্তবায়ন আরও গতিশীল, স্বচ্ছ এবং জনমুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী।

দপ্তরের দাবি, এই ধরনের নিয়মিত পর্যালোচনা সভার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী হবে, যার সুফল পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য