Friday, July 10, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদট্রেস্প-এর আওতায় মৎস্য সখীদের দক্ষতা বৃদ্ধিতে উত্তর ত্রিপুরা ডিপিএমইউ-র কর্মশালা

ট্রেস্প-এর আওতায় মৎস্য সখীদের দক্ষতা বৃদ্ধিতে উত্তর ত্রিপুরা ডিপিএমইউ-র কর্মশালা

কাঞ্চনপুর, ৩ জুলাই: মৎস্যভিত্তিক জীবিকায়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর অধীন উত্তর ত্রিপুরা জেলা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (DPMU), মৎস্য দপ্তরের সহযোগিতায় কাঞ্চনপুর মহকুমায় একদিনের ব্লক-স্তরের মৎস্য কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় লালজুড়ি ও দশদা আর.ডি. ব্লকের মৎস্য সখীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন শ্রী অনিমেষ চাকমা, এসএফ, কাঞ্চনপুর। উপস্থিত ছিলেন ড. সমর রায়, নোডাল অফিসার (TRESP Fisheries), শ্রী বি. হিজাম, ফিশারি স্পেশালিস্ট এবং উত্তর ত্রিপুরা ডিপিএমইউ-এর জেলা ব্যবস্থাপক (মৎস্য) শ্রীমতি সংহিতা পাল। এছাড়াও মৎস্য দপ্তর, ট্রেস্প-এর জেলা ও ব্লক পর্যায়ের আধিকারিক এবং টেকনিক্যাল সাপোর্ট এজেন্সি (TSA)-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লালজুড়ি ও দশদা আর.ডি. ব্লকের মোট ২৪টি ভিলেজ কমিটির ৩৬ জন মৎস্য সখী দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তাঁদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং ট্রেস্প-এর আওতায় মৎস্য সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির কার্যকর বাস্তবায়নে সক্ষম করে তোলা।

কর্মশালায় মৎস্য সখীদের দায়িত্ব ও কর্তব্য, মৎস্যভিত্তিক জীবিকায়নের প্রসার, উপভোক্তাদের সহায়তা, সম্প্রদায়ভিত্তিক সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় এবং মৎস্য কার্যক্রমের পর্যবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা সময়মতো রিপোর্টিং, নিয়মিত মাঠপর্যায়ে সহায়তা এবং মৎস্য দপ্তর ও ট্রেস্প-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবায়নে উদ্ভূত সমস্যা নিয়ে আলোচনা এবং তার বাস্তবসম্মত সমাধান সম্পর্কে মতবিনিময়ের সুযোগ পান।

এই উদ্যোগের মাধ্যমে উত্তর ত্রিপুরা ডিপিএমইউ পুনরায় প্রমাণ করল যে, মৎস্য সখীদের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন দপ্তরের কার্যকর সমন্বয় এবং টেকসই মৎস্যভিত্তিক জীবিকায়নের প্রসারে তারা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য