বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই জুলাই…….বিগত কয়েক মাস ধরে সমস্ত ত্রিপুরার বাসি রাজ্যের একটি ফুটফুটে ছোট্ট শিশু কন্যাকে বাঁচাতে তারা ভাইরাল একটি রোগের মতন কাজ করে চলেছে প্রতিনিয়ত। আমারা সবাই জানি আগরতলা হাঁপানিয়া এলাকার বাসিন্দা ছোট্ট মনশ্রী একটি বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসা করার জন্য ১৬ থেকে ১৮ কোটি টাকা দরকার। কিন্তু মনশ্রীর পরিবারের সেই সামর্থ্য নেই এত বড় অংকের টাকা একসাথে একত্র করে তার চিকিৎসা করা। তখন মনশ্রী পরিবারের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে একটি মানবিক আবেদন করা হয় যে তার চিকিৎসার ব্যয়বহুল খরচ তারা বহন করতে পারছেন না, তাই তাদের মেয়েকে বাঁচাতে সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন করেন তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর তাতে করে রাজ্যে এবং বহি রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষ, ব্যবসায়ী, সরকারি কর্মচারী, পথ চালিত মানুষ, বিভিন্ন মন্দিরের প্রণামী বাস্ক উন্মুক্ত করে দিয়েছে তার চিকিৎসার জন্য। এছাড়াও যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এবং মনশ্রীর হয়ে শুধু রাজ্য কলকাতা থেকে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা কলকাতা থেকে ত্রিপুরায় এসেছে তাদের চনেলের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং সেই প্রচার করতে। তেমনি ভাবে দেখা গেছে খোয়াই শহরের একটি স্কুলের ছাত্র-ছাত্রীরাও পিছিয়ে নেই। বৃহস্পতিবার দুপুরে জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী মিলে গত দু-তিনদিন ধরে মনশ্রীর চিকিৎসার জন্য খোয়াই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাহায্য তুলছেন। স্কুলের এই ছোট্ট ছোট্ট কচিকাচাদের উৎসাহ দেখে অনেকে সাহায্য করছে পাশাপাশি তাদের এই কাজের জন্য অনেকেই তাদেরকে সাধুবাদ জানান। এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে বা সাহায্য তুলতে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থার , বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের কর্মকর্তা থেকে শুরু করে সবার প্রতি আহ্বান করা হচ্ছে যাতে করে মনশ্রীর হয়ে সবাই সাহায্য তুলে মনশ্রীর চিকিৎসার ব্যায়ভার আমরা গ্রহণ করি। তা যদি করা যায় তাহলে আগামী দিন সবার সাহায্যের কারণে মনশ্রী অসুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন সবাই।



