Wednesday, July 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই আশারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পথ...

খোয়াই আশারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পথ নাটক জলই জীবন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই জুলাই…… সোমবার সকালে খোয়াই আসারাম বাড়ি বাজারে অনুষ্ঠিত হয় আসারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পথ নাটক জলই জীবন।এই পথ নাটক চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং ঐ স্কুলের শিক্ষক প্রবীণ কুমার দাস, শিক্ষক বিশু শুক্ল দাস সহ বাজারের ব্যাবসায়ী বৃন্দ সহ এলাকাবাসী।এই পথ নাটকটির নির্দেশনায় ছিলেন শিক্ষক বিশু শুক্ল দাস। আশারাম বাড়ি বাজারে নাটকটি মঞ্চস্ত করার আগে সেখানে বক্তব্য রাখেন শিক্ষক বিশু শুক্ল দাস। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন জলের আরেক নাম জীবন। জল ছাড়া যে জীবনের অস্তিত্ব অসম্ভব তাই ছিল এই নাটকের মূল বার্তা সমাজের প্রতি। তিনি বলেন বর্তমান সময়ে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সারা বিশ্বে পানিয় জলের অভাব দিন দিন বাড়ছে চলছে। এমনকি বৈজ্ঞানিকরাও চিন্তিত দিন দিন যেভাবে জলের স্তুর ভূগর্ভ থেকে কমে যাচ্ছে তাতে একদিন এমন একটি সময় আসবে যে সমস্ত প্রাণীকুল জলের জন্য হাহাকার করবে।এই ধরনের বিপত্তি যাতে না ঘটে এর জন্য জলকে সংরক্ষণ করার জন্য বর্তমান সময়ে সবাই নজর দিচ্ছে।যাতে করে বিনা কারণে জলের অপচয় কেউ নাকরে। পাশাপাশি এমন ও দেখা গেছে ত্রিপুরা রাজ্যের অনেক জায়গায় এমনকি পাহাড়ী অঞ্চলে সর্বদা জলের অভাব দেখা যায়।জল ছাড়া মানুষ এমনকি প্রানী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই কষ্টকর।তাইতো বলাহয় জলের আরেক নাম জীবন।এই জলকে সংরক্ষণ এবং তার অপব্যবহারের হাত থেকে রক্ষা করতে এবং জনগনকে এই বার্তা দিতেই আশারাম বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইকো ক্লাবের ছাত্র ছাত্রীরা জলের উপর একটি পথ নাটক মঞ্চস্থ করে যে জলের মাহিত্ব কি সেই বার্তাটি দেবার জন্যই এই নাটকটি মঞ্চস্থ করা বলে জানান ঐ স্কুলের শিক্ষক বিশু শুক্ল দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য