Wednesday, July 8, 2026
বাড়িখবররাজ্যমহারাজগঞ্জ বাজারে চালু হল বিশুদ্ধ পানীয় জলের নতুন ট্যাংক।

মহারাজগঞ্জ বাজারে চালু হল বিশুদ্ধ পানীয় জলের নতুন ট্যাংক।

আগরতলার ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে সাধারণ মানুষের সুবিধার্থে চালু হল বিশুদ্ধ পানীয় জলের নতুন ট্যাংক। বাজারে প্রতিদিন হাজার হাজার ক্রেতা ও বিক্রেতার সমাগম হওয়ায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে বিশুদ্ধ পানীয় জলের একটি ট্যাংকের উদ্বোধন করলেন আগরতলা পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ত্রিপুরার অন্যতম বৃহত্তম পাইকারি ও খুচরো সবজির বাজার মহারাজগঞ্জে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজি সরবরাহ করা হয়। সেই কথা মাথায় রেখেই ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে বিশুদ্ধ পানীয় জলের এই ট্যাংক নির্মাণ করা হয়েছে।

কর্পোরেটর রত্না দত্ত আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৪ লক্ষ ৫ হাজার টাকারও বেশি ব্যয় হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাজার এলাকায় আরও দুটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে প্রতিদিন বাজারে আসা হাজার হাজার ক্রেতা, বিক্রেতা ও শ্রমজীবী মানুষের বিশুদ্ধ পানীয় জলের চাহিদা অনেকটাই পূরণ হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য