Wednesday, July 8, 2026
বাড়িখবররাজ্যমনশ্রীর পাশে দাঁড়াল সৎ ভাবনা সামাজিক সংগঠন

মনশ্রীর পাশে দাঁড়াল সৎ ভাবনা সামাজিক সংগঠন

আগরতলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ মাসের এক শিশুকন্যার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিল সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’। শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ। সেই লক্ষ্যেই বুধবার সংগঠনের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা।

দুরারোগ্য এসএমএ রোগে আক্রান্ত ২২ মাসের মনশ্রী চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে শিশুটির পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’।

বুধবার আগরতলায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে মানশ্রীর পরিবারের হাতে ৮৬ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে আরও অনেক অর্থের প্রয়োজন। তাই সমাজের সর্বস্তরের মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের সদস্যদের বিশ্বাস, মানুষের সম্মিলিত সহযোগিতাই মানশ্রীর চিকিৎসার পথকে সুগম করতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে সকলের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য