Monday, July 6, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদগত তিন মাস ধরে বিভিন্ন সামাজিক ভাতা বন্ধের ফলে খোয়াইয়ে সি পি...

গত তিন মাস ধরে বিভিন্ন সামাজিক ভাতা বন্ধের ফলে খোয়াইয়ে সি পি আই এম এর ডাকে মিছিল ও ডেপুটেশন জেলা সমাজকল্যান দপ্তরে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই জুলাই…….গত তিন মাস ধরে সামাজিক বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা বন্ধ হয়ে রয়েছে।সারা রাজ্যের সাথে খোয়াই জেলায়ও মাসের পর মাস ধরে মুখ থুবড়ে পড়ে রয়েছে সামাজিক ভাতার প্রকল্প।তাতে করে ভাতা বঞ্চিত মানুষজন পড়েছেন বিরাট সমস্যায়।বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের প্রতিবন্ধী ভাতা মিলিয়ে সামস্ত খোয়াই জেলায় প্রায় এই ধরনের পনেরো হাজার সুবিধাভোগী ভাতা প্রাপক রয়েছেন।এদের অনেকেই চিকিৎসাসহ যাবতীয় প্রয়োজনীয় ঔষধপত্র কেনার জন্যও ভাতার অর্থের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।কিন্তু কয়েক মাস ধরে ভাতার টাকা না পেয়ে তাদের সমস্যার শেষ নেই।না পারছেন ডাক্তার দেখাতে।না পারছেন ঔষধপত্র কিনে আনতে।মাসের ভাতা মাসে মিটিয়ে দেওয়ার কথা থাকলেও বকেয়া রয়েছে তিন মাসের ভাতা।প্রতিদিন ব্যাঙ্কের দরজায় ছুটে যাচ্ছেন ভাতার আশায়।কিন্তু মিলছে না ভাতার টাকা। অন্যদিকে দিকে সংশ্লিষ্ট দপ্তরের কাছেও সুনির্দিষ্ট কোন তথ্য নেই যে, কবে নাগাদ মিলতে পারে ভাতা।সি পি আই এম এর খোয়াই মহকুমা কমিটির ডাকে সোমবার খোয়াই জেলা সমাজশিক্ষা ও সমাজ কল্যান দপ্তরে ডেপুটেশন প্রদান করে দ্রুত সুবিধাভোগীদের হাতে সামাজিক প্রকল্পের ভাতা প্রদান করার দাবী জানানো হয়েছে।এই দিন মিছিল করে জেলা সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে দাবী সম্বলিত স্মারকলিপি।এই দিন মিছিল শুরু হয় বেলা বারোটায় সুভাষপার্কের সি পি আই এম এর অঞ্চল অফিসের সামনে থেকে।মিছিলটি জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক সহ সন্নিহিত এলাকা পরিক্রমা করে জেলা সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তরের কার্য্যালয়ের সামনে এসে জমায়েতেটি মিলিত হয়।সেখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধিদল সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিকের অফিসকক্ষে গিয়ে উনার সাথে সাক্ষাত করে দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন।এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মনোজ দাস,অন্যান্য সদস্যরা হলেন কানন দত্ত, নন্দলাল গোপ, গৌতম পাল ও রত্না চক্রবর্তী।ডেপুটেশন চলাকালীন সময়ে বাইরের জমায়েতে বক্তব্য রাখেন সি পি আই এম এর মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস ও রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক।বক্তারা বলেন, মডেল রাজ্যে নাকি রম রমিয়ে সুশাসন চলছে।আবার ডাবল ইঞ্জিন সরকারের রাজত্ব।কিন্তু এখানেই তিন মাস ধরে সামাজিক প্রকল্পের ভাতা বন্ধ হয়ে পড়ে রয়েছে।দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অসহায় মানুষগুলো বিপদে পড়েছেন।কিন্তু দেখার কেউ নেই।সংশ্লিষ্ট দপ্তরের কোন হেলদোল নেই।ভাতা বন্ধ কেন তা জানে না কেউ।নীরব দর্শকের ভূমিকায় সমাজশিক্ষা ও সমাজকল্যান দপ্তর।এই দিকে জেলা আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়ে নেতৃবৃন্দ যখন অতিদ্রুত সামাজিক প্রকল্পের ভাতা প্রদানের দাবী জানাচ্ছিলেন, তখন জেলা আধিকারিক স্পষ্ট জানান, কেন্দ্রীয় সরকারের শেয়ারের টাকা আসছে না।তাই ভাতা বন্ধ হয়ে আছে।কবে নাগাদ শেয়ারের টাকা আসবে আর কবে নাগাদ যে ভাতা মিলবে তা নিশ্চিত নয়।তখন প্রতিনিধিদলের সদস্যরা বলেন যে, তাহলে রাজ্য সরকারের শেয়ারের টাকা থেকেই ভাতা মিটিয়ে দিন।জেলা আধিকারিক বলেন, এটা তো দপ্তরের আধিকারিক পারবে না।সরকারের কাছে এই প্রস্তাব পাঠাবো।এই দিন প্রতিনিধিদলের সদস্যরা জেলা সমাজশিক্ষা ও সমাজকল্যান আধিকারিকের কাছে দাবী জানান যে, অবিলম্বে তিন মাসের বকেয়া ভাতার টাকা একসাথে মিটিয়ে দেওয়ার, যারা এখনো ভাতা প্রকল্পের আওতায় আসেননি অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে ভাতা প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ও মাসের ভাতা মাসেই মিটিয়ে দেওয়ার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য