Monday, July 6, 2026
বাড়িখবররাজ্যন্যায়বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো CPIML

ন্যায়বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো CPIML

উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আক্রান্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলো সিপিআই(এমএল)। তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির দাবিতে কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

Vo
উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত নজিরবিহীন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচারের দাবিতে সিপিআই(এমএল)-এর উদ্যোগে মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের মাধ্যমে কমিশনের কাছে দাবি জানানো হয়, ঘটনার তদন্ত কার্য দ্রুত সম্পন্ন করতে হবে এবং আক্রান্ত পরিবারগুলির দায়ের করা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

জানা গেছে, মোট ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবার এই আবেদনে অংশ নিয়েছে এবং মানবাধিকার কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে। এখন দেখার বিষয়, মানবাধিকার কমিশন এই আবেদনের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কত দ্রুত ন্যায়বিচার পায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য