বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ শে জুন…… খোয়াই মহকুমার বড়িষ্ঠ সাংবাদিক তথা খোয়াই প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের TWJA রাজ্য কমিটির সহ-সভাপতি অসিত বরণ ঘোষের মাতৃবিয়োগ ঘটেছে শনিবার দুপুর বারোটায়। শনিবার দুপুরে খোয়াই শহরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি সংবাদিক অসিত বরন ঘোষের মা শ্রীমতি আরতি ঘোষ ৯১ বৎসরে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভুগছিলেন। অবশেষে শনিবার দুপুরে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন। শুধু তাই নয় খোয়াই সহরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দীর্ঘ দিন পূজোর কাজে নিয়োজিত ছিলেন। শ্রদ্ধা ভক্তির সাথে রাধা কৃষ্ণের পূজার্চনা করে গেছেন যা লোক মুখে শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রতি উনার সেই সমর্পনের কথা শ্রদ্ধার সাথে সবাই স্মরন করেন।একটা সময় ছিল উনি ছাড়া এই মন্দিরের পূজো দেবার লোক ছিল না। যদিও সময়ের কাল প্রভাভবে সেই কাজ টা তিনি নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে করে গেছেন যা বলার অপেক্ষা রাখে না।খোয়াইয়ের প্রবীণ সাংবাদিকের মাতৃবিয়োগের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় সংবাদমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে উনার বাড়িতে ছুটে গিয়ে শ্রদ্ধা জানান খোয়াই বিজেপি জেলার সভাপতি সমীর কুমার দাস, বিজেপি নেতৃত্ব সুরজিৎ বড়ুয়া, সি পি আই এম নেতৃত্ব গৌতম পাল, আনন্দমার্গ প্রচারক সংঘের খোয়াই শাখার সভাপতি ধানেশ পাল, বিশিষ্ট আইনজীবী গৌতম ঘোষ সহ খোয়াইয়ের সমস্ত সাংবাদিক মহল। খোয়াই প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। সকলে প্রয়াত আরতি ঘোষের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন। শেষে খোয়াই লালছড়া স্থিত মহা স্মশানঘাটে আন্নদমার্গীয় নিয়ম নিয়তি মেনে মৃতদেহের সামনে উনার আত্মার সদগতি কামনায় এক প্রার্থনা সভা করা হয় এবং শেষে উনার শেষকৃত্য সম্পন্ন করা হয়।



