আগরতলার প্রজ্ঞা ভবনে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি ভ্যাকসিন বিষয়ক এক সেমিনার। আইবিআর, থিলেরিওসিস ও সিস্টিসারকোসিসের মতো সংক্রামক রোগ প্রতিরোধে আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি. নায়ার। পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও এই সেমিনারের আয়োজন করা হয়।”
পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর প্রেক্ষাগৃহে এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর। সংক্রামক বোভাইন রাইনোট্রাকাইটিস (আইবিআর), থিলেরিওসিস এবং সিস্টিসারকোসিস রোগের বিরুদ্ধে ভেটেরিনারি ভ্যাকসিন বিষয়ক এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের সচিব দীপা ডি. নায়ার। অনুষ্ঠানে দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, পশু চিকিৎসক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন। সেমিনারে গবাদিপশুর বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে আধুনিক ভ্যাকসিনের ভূমিকা, রোগ নিয়ন্ত্রণের কৌশল এবং পশুসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় সময়োপযোগী টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পশু চিকিৎসক ও মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিত করাই এই সেমিনারের অন্যতম লক্ষ্য। আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা ও সেমিনার ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং পশুপালকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



