Friday, June 12, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রাণঘাতী হামলা অল্পেতে বেঁচে গেল যুবক...

ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রাণঘাতী হামলা অল্পেতে বেঁচে গেল যুবক থানায় মামলা

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই জুন…..বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে প্রাণঘাতী হামলা, থানায় মামলা। ঘটনায় বিবরণে জানা যায় প্রান ঘাতি হামলার শিকার যুবক পরিতোষ রায় পিতা অরবিন্দু রায় বাড়ি খোয়াই পূর্বগণকি এলাকার ভগৎ সিং কলোনির বাসিন্দা।সে জানায় গত সোমবার রাত্রি প্রায় দশটা নাগাদ খোয়াই জাম্বুরা এলাকার জব্বটিলা বাজার সংলগ্ন স্থানের বাসিন্দা পিংকু দেবনাথ এবং সুশান্ত দেবনাথ ফোন করে বাড়ি থেকে ডেকে এনে পারিতোষ রায়কে বোতল ভেঙ্গে তার উপর প্রাণঘাতি হামলা চালায় । এই বিষয়ে আক্রমণের শিকার যুবক পরিতোষ রায় জানান পূর্ব শত্রুতার জেরে এই ঘটনাটি সংঘটিত করেছেন পিংকু দেবনাথ ও সুশান্ত দেবনাথ। এর পরবর্তীতে গোটা ঘটনাটি ঐ দিন রাতে খোয়াই থানায় মৌখিকভাবে জানানো হয়। শেষে বুধবার দুপুরে সমস্ত ঘটনাটি লিখিত আকারে আক্রান্ত পরিতোষ রায় ওই দুই আক্রমণকারী যুবকের বিরুদ্ধে খোয়াই থানায় মামলা দায় করেন। শেষে সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং অবিলম্বে পুলিশ তদন্তক্রমে দোষী পিংকু দেবনাথ ও সুশান্ত দেবনাথের শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত পরিতোষ রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য