বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই জুন…..গোপন সুত্রের খবড়ের ভিত্তিতে সোমবার সকালে প্রচুর পরিমাণ অবৈধ ১৮০ ফুট কাঠ বোঝাই দুইটি গাড়ি আটক করলো খোয়াই বনদপ্তর।ঘটনার বিবরণে খোয়াই বনদপ্তরের আধিকারিক সুস্মিতা দাস জানিয়েছেন রবিবার রাতের গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে খোয়াই বাইজালবাড়ি থানার অন্তর্গত ওয়ারেন টু বাড়ির সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে উৎপাতে বসে ছিল বনদপ্তরের কর্মীরা। যথারীতি সোমবার সকালে TR06 C1816 এবং TR01BB 1732 নম্বরের দুটি কাঠ বোঝাই গাড়ি আটক করেন। বনদপ্তরের খোয়াই এর আধিকারিক সুস্মিতা দাস জানিয়েছেন এখানে প্রায় ১৮০ ফুড অবৈধ কাজ আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে তিনি জানান।এই কর্মসূচিতে খোয়াই এর বনদপ্তর এর আধিকারিক ছাড়াও ছিলেন খোয়াই জেলার বনদপ্তরের আধিকারিক অশোক কুমার, ছিলেন বনদপ্তরের রেঞ্জ অফিসার বিমল শুক্লা দাস এ ছাড়া বনদপ্তরের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিল। শ্রীমতি দাস এও জানান অনেকদিন পর খোয়াই বনদপ্তরের বিশাল সফলতা।তবে বন দপ্তর গত বেশ কিছুদিন ধরে এই ধরনের অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দস্যুদের হাত থেকে। এইধরনের অভিযান আগামী দিন ও জারি থাকবে বলে জানান বন দপ্তরের আধিকারিক সুস্মিতা দাস।



