Saturday, June 6, 2026
বাড়িখবররাজ্যরবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে পোল স্টার ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে পোল স্টার ক্লাবে বসে আঁকো প্রতিযোগিতা

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা। এরই অঙ্গ হিসেবে আগরতলা পোল স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো কচিকাঁচাদের নিয়ে বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা।

রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে চলছে নানা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচি। সাহিত্য ও সংস্কৃতির চর্চার পাশাপাশি শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার আগরতলা পোল স্টার ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক কচিকাঁচা অংশগ্রহণ করে। রঙ-তুলির আঁচড়ে রবীন্দ্র-নজরুলের ভাবনা, প্রকৃতি, দেশপ্রেম এবং সামাজিক বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করে প্রতিযোগীরা। ছোট্ট শিশুদের উৎসাহ ও সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ।ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি আগামীকাল সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের।

শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং রবীন্দ্র-নজরুলের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তোলার বার্তাই উঠে এলো এদিনের এই আয়োজনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য