Wednesday, June 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদদীর্ঘ দিন ধরে রেগার কর্মচারিরা বেতন না পাবার কারনে ডেপুটেশন দিলেন অতিরিক্ত...

দীর্ঘ দিন ধরে রেগার কর্মচারিরা বেতন না পাবার কারনে ডেপুটেশন দিলেন অতিরিক্ত জেলাশাসকের নিকট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা জুন…….মনে হচ্ছে রাজ্য সরকারের কোষাগার দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে। যারফলে সরকার বিভিন্ন প্রকল্পের টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেছেন তা স্পষ্টভাবে উপলব্ধি করা যাচ্ছে। যেখানে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকার পরও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আত্মা বা রেগার কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার কারণে বাধ্য হয়ে বুধবার দুপুরে ডেপুটেশন প্রদান করেন অতিরিক্ত জেলাশাসকের নিকট।
বুধবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভেদান্দ বৈদ্যর নিকট খোয়াই জেলার রেগার কর্মীরা এক ডেপুটেশন প্রদান করেন। দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের বেতন ভাতা নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। কিছু দিন পরপরই সঠিকভাবে তাদের বেতন হয় না। যেখানে কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার রয়েছে এর পরও তাদের বেতন ভাতা নিয়ে কিছুদিন পর পরই সমস্যায় পড়তে হচ্ছে। এই দিকে সকাল সাতটা থেকেই তাদের কাজ শুরু হয়ে যায় সন্ধ্যা অব্দি তারা বিভিন্ন কাজকর্ম করতে থাকেন, তারপরও রেগার কর্মীদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না সঠিক সময়ে।অথচ শাসক দল প্রতিনিয়তই বক্তব্যের মধ্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেন য়ে কর্মচারী এবং সাধারণ মানুষ কোন কিছুর জন্য সরকারের কাছে দাবি করতে হয় না সরকার স্বাভাবিক পদ্ধতিতে তাদের দাবিগুলি পরি পূরণ করে বলে দাবি করেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারা কিছুদিন পরপরই বেতন ভাতার এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়ত ডেপুটেশন প্রদান করতে বাধ্য হচ্ছে। তাহলে রাজ্য সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতি গুলি কোথায় গেল সেটাই জনসাধারণের প্রশ্ন। এই পরিস্থিতিতে তাহলে তাদের পরিবারগুলি কিভাবে বেঁচে থাকবে সেই প্রশ্নটাই উঠছে এই ধরনের ডেপুটেশন থেকে। বুধবার দুপুর এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শ্যামসুন্দর সূত্রধর সহ-সভাপতি দিলীপ কুমার দাস রাজ্য কমিটির সদস্য সুভাষ দেববর্মা এবং জেলা কমিটির সদস্য লব দেব সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য