Wednesday, June 3, 2026
বাড়িখবররাজ্যসমাজের বৃহত্তর স্বার্থে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর :

সমাজের বৃহত্তর স্বার্থে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর :

সমাজের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।রামনগরের রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন ক্লাব সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন।

রামনগর এলাকার রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে বুধবার ক্লাব প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ,ক্লাব সভাপতি নির্মল বর্ধন রায় সহ অন্যান্যরা। চারা গাছে জল ঢেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন তিনি সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের বৃহত্তর স্বার্থে রক্তদানে সবাই এগিয়ে আসুন ।রাজ্যের একজন মানুষের যেন রক্তের অভাবে মারা না যান ।মুখ্যমন্ত্রী আরো জানান ,রাজ্যের জনসংখ্যার নিরিখে প্রতিবছর ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় ।রাজ্যের জনগণের দান করা রক্ত থেকেই এই চাহিদা মেটানো হয় ।তিনি আরো জানান রক্তের অভাবে একজনও মারা গেছেন এই নজির ত্রিপুরায় নেই।

রামকৃষ্ণ ক্লাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে এলাকার একজন বিশেষভাবে সক্ষম যুবতীও স্বেচ্ছায় রক্তদান করেন। তাকে বিশেষভাবে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ,এই ঘটনায় রাজ্যের অন্যান্য বিশেষভাবে সক্ষম জনগনরাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার প্রেরণা পাবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য