Tuesday, June 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনিজ গাড়ি করে পরিবার নিয়ে ঘুরতে এসে খোয়াই সেলফি পয়েন্ট দুর্ঘটনার স্বীকার...

নিজ গাড়ি করে পরিবার নিয়ে ঘুরতে এসে খোয়াই সেলফি পয়েন্ট দুর্ঘটনার স্বীকার ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা জুন….. খোয়াই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলির রাস্তার বেহাল দশার কারণে
আগরতলা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসে পথ দুর্ঘটনার স্বীকার এক পরিবার। যদিও অল্পের জন্য রক্ষা পেলেন সবাই। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ খোয়াই সেল্ফি পয়েন্ট এলাকাতে আগরতলা থেকে আগত এক ব্যক্তি উনার পরিবার নিয়ে এসে গাড়িটিকে সেলফি পয়েন্টের পাশের এলাকাতে গাড়িটি দাড় করিয়া রাখতেই তাদের সেই গাড়িটি হালকা মাটি দিয়ে চাপা দেওয়া একটি গর্তের মধ্যে পড়ে যায়। অনেক চেষ্টার পরও কোনোভাবে গাড়িটিকে তোলা সম্ভব হচ্ছিল না। শেষে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে সবাই মিলে সহযোগিতা করে গাড়িটিকে ধাক্কা দিয়ে তুলে দেয়। এই ঘটনা এলাকাবাসীরাও জানান গত কিছুদিন আগে জলের পাইপলাইনের কাজ করা হয়েছিল। কিন্তু সেই পাইপ লাইনের ঠিকাদার পাইপলাইন বসানোর কাজ শেষ হওয়ার পর সামান্য মাটি দিয়ে হালকাভাবে সেই গর্তগুলিকে মাটি চাপা দিয়ে দেয়। তারপরে এই রাস্তা ধরে আসা যাওয়া করা প্রতিটি গাড়ি এই গর্তে পড়ে যায় ।যার ফলে ছোট-বড় কিছুনা কিছু দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে অনেক গাড়ির চালকদের। অথচ একটা সেনসিটিভ এলাকায় এই ধরনের গর্ত তৈরি করে রাখার পরও পানীয় জলের দপ্তর অথবা খোয়াই পূর্ত দপ্তর এই বিষয়টির দিকে নজর দিচ্ছে না বলেই অনেকে মন্তব্য করেন। যার জন্য এই এলাকায় প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনার স্বীকার হচ্ছে অনেকেই।এবং গাড়ির চালক ও একই কথা বলেন । শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে হয়েছে যা উনার সাথে ঘটেছে। এলাকাবাসীর বক্তব্য এই গর্তটিকে যদি অতিসত্বর সঠিকভাবে ভরাট না করা হয় তাহলে ওদের ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য