বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা জুন…..খোয়াই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে উদ্ভোধন হল জেলা ভিত্তিক ভীষ্ম দেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা ২০২৬। মঙ্গলবার দুপুরে খোয়াই এর পুরাতন টাউনহলে বেলা বারোটায় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। এই নাট্য প্রতিযোগিতার অনুষ্ঠানের উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, খোয়াই পুর পরিষদের কাউন্সিলর সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ কান্তি দাস চৌধুরী তথ্য সংস্কৃতি দপ্তরে যুগ্ম অধিকতা দীলিপ কুমার দেববর্মা, খোয়াই কালচারাল ছেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। আজকের এই শিশু নাট্য প্রতিযোগিতায় খোয়াই জেলা থেকে সাতটি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি পুর পরিষদের কাউন্সিলর বিস্তারিতভাবে নাটক বিষয়ে সবিস্তারে আলোচনা করেন। জেলাভিত্তিক অনুষ্ঠান হলেও দর্শক মন্ডলীর উপস্থিতি ছিল অনেকটাই কম।তবে নতুন প্রজন্মকে এই জগতে টানতে হবে। তাতে তাদের সামাজিক ও মানসিক বিকাশ ঘটবে। এবং নাটকের মাধ্যমে সমাজে একটি সুন্দর বার্তা পৌঁছানো সম্ভব বলে মনে করেন বক্তারা।



