কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী Pinarayi Vijayan-এর বাড়িতে ইডি তল্লাশির প্রতিবাদে উত্তাল শহর। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শহরে অনুষ্ঠিত হল বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতৃত্বরা
বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম কর্মী-সমর্থকেরা মিছিলে অংশ নেন। দলের পশ্চিম জেলা কমিটির ডাকে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। বাম নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেন তারা। মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে এই ধরনের ‘হয়রানিমূলক’ পদক্ষেপ বন্ধের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল পুলিশ বাহিনী।



