“রাজ্যের নতুন বিজিবি সভাপতি অভিষেক দেবরায়কে উষ্ণ অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে ভিড় জমালেন বিজেপির অসংখ্য কার্যকর্তা। ঢাক-ঢোল, ফুলের তোড়া এবং স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর চত্বর।
নতুন বিজিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শহরে পৌঁছাতেই অভিষেক দেবরায়কে উষ্ণ সংবর্ধনা জানায় বিজেপির অসংখ্য কার্যকর্তা ও সমর্থকরা। এয়ারপোর্ট চত্বরে সকাল থেকেই জড়ো হন দলীয় নেতা-কর্মীরা। ফুলের তোড়া, মালা এবং দলীয় পতাকা নিয়ে তাঁকে স্বাগত জানান সকলে। কার্যকর্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ‘বিজেপি জিন্দাবাদ’ এবং ‘অভিষেক দেবরায় এগিয়ে চলো’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অভিষেক দেবরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দলকে আরও শক্তিশালী করতে তিনি সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবেন এবং আগামী দিনে সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।” “নতুন সভাপতিকে ঘিরে বিজেপি শিবিরে বাড়ছে উৎসাহ। এখন দেখার, আগামী দিনে সংগঠনকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন অভিষেক দেবরায়।



