Wednesday, May 27, 2026
বাড়িখবররাজ্যরাজধানীতে খাদ্য সুরক্ষা দপ্তরের আচমকা অভিযান!অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার!

রাজধানীতে খাদ্য সুরক্ষা দপ্তরের আচমকা অভিযান!অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি,আগরতলা : জনস্বাস্থ্য রক্ষা এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের অধীন খাদ্য সুরক্ষা দপ্তরের একটি যৌথ দল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ রুটিন অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে প্রথমেই শহরের মিঠাই নামক একটি মিষ্টির দোকানে আচমকা পরিদর্শনে যান দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনের সময় দোকানটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি বেশ কিছু মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হয়। বিষয়টি ঘিরে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।এ বিষয়ে ফুড সেফটি অফিসার ডাঃ অমরতিয়া দেবনাথ সংবাদমাধ্যমকে জানান,খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ দল নিয়মিত রুটিন পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন রেস্তোরাঁ,হোটেল ও খাদ্য বিক্রয়কেন্দ্রে অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে রাজধানীর ওই মিষ্টির দোকানে গিয়ে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। তিনি আরও জানান,দোকান কর্তৃপক্ষকে একটি “ইমপ্রুভমেন্ট নোটিশ” জারি করা হয়েছে। দ্রুত ত্রুটিগুলি সংশোধনের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও শহরের বিভিন্ন দোকান ও ফুড আউটলেটে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য