Monday, May 25, 2026
বাড়িখবররাজ্যজলমগ্ন জিবি'র ট্রমা সেন্টার ,দুর্ভোগের শিকার রোগীরা

জলমগ্ন জিবি’র ট্রমা সেন্টার ,দুর্ভোগের শিকার রোগীরা

ভারী বর্ষণে বানভাসী অবস্থা জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে। হাসপাতালের ছাদ থেকে ভেতরে গড়িয়ে পড়ছে জল ।নাজেহাল অবস্থা দূর দূরান্ত থেকে আগত রোগী ও তাদের পরিজনদের।

ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন নিন্মাঞ্চল জলমগ্ন হয়।এই কথা সবারই জানা। কিন্তু হাসপাতালের ভেতরে বৃষ্টির জল -এই ঘটনা সোমবার প্রথম পরিলক্ষিত হল রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতালে ।জিবি হাসপাতালের ছাদের সব বৃষ্টির জল এ দিন ট্রমা সেন্টারে নেমে আসে। এখানেই রয়েছে ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটার কাউন্টার ।কাউন্টারে টিকিট পেতে সব রোগীদেরই ভিড় হয় ।কিন্তু ট্রমা সেন্টারের মেঝে বৃষ্টির জলে ছেয়ে যায় ।এতে চূড়ান্ত ভোগান্তির শিকার হন দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিজনেরা। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা ।এক রোগীর পরিজন জানান, ঘটনাটি অবাক করার মতোই ।তিনি জানান ,কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু সামান্য প্ল্যানিং এর অভাবে সব মাঠে মারা। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। হাসপাতালের ছাদের নোংরা জল মাড়িয়ে চলাচল করতে হচ্ছে রোগীদের। কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের কারণেই এই অবস্হা বলে জানান তিনি।

জানা গেছে জিবি হাসপাতালের নতুন এই ভবনের ছাদের দরজা ভাঙ্গা। ছাদ থেকে জল নামার পাইপ গুলিও বন্ধ হয়ে রয়েছে। তাই ছাদের জল নেমে এসেছে ট্রমা সেন্টারের ফ্লোরে ।প্রসঙ্গত উল্লেখ্য যে, রাজ্যের প্রধান হাসপাতাল জিবি তথা এজিএমসি ।এই হাসপাতালকে কেন্দ্র করেই তিল তিল করে উদ্যোগ নিয়ে মেডিকেল হাব গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু জিবি হাসপাতাল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। হাসপাতালের নোংরা জল রাস্তায় গড়িয়ে পড়ে। ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই ।ছাদের বৃষ্টির জল নামার পাইপ গুলি বন্ধ হয়ে রয়েছে ।সেই দিকে নজর নেই কর্তৃপক্ষের। অথচ হাসপাতালে স্বাস্থ্য ভালো রাখার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে টাকা আসছে ।এই টাকা কোথায় যাচ্ছে সেটাই প্রশ্ন রোগী এবং পরিজনদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য