Sunday, May 24, 2026
বাড়িখবররাজ্যপেট্রোপণ্য ও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধের দাবিতে আমরা বাঙালীর বিক্ষোভ কর্মসূচি :

পেট্রোপণ্য ও দ্রব্য মূল্য বৃদ্ধি রোধের দাবিতে আমরা বাঙালীর বিক্ষোভ কর্মসূচি :

পেট্রোল ,ডিজেল ,গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলো আমরা বাঙালী দল। রবিবার দলের রাজ্য কার্যালয়ের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ ,বেকার সমস্যার সমাধান এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় ।এদিন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল জানান , বর্তমান সময়ের অর্থনীতি ,এই ধরনের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হবে না। এর বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের পটভূমি রচিত হচ্ছে ।এই আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আমরা বাঙালী দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য