অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন মহাকরণের কর্মী কৌশিক মজুমদার। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মদ্যপানের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনাকে ফের একবার বেপরোয়া গতি ও অসচেতন বাইক চালানোর ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শহরে।



