Sunday, May 17, 2026
বাড়িখবররাজ্যআধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে শ্রদ্ধার্ঘ্য

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে শ্রদ্ধার্ঘ্য

আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে খ্যাত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর-এর মৃত্যুবার্ষিকী রবিবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৯৪৭ সালের ১৭ মে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাত্র ৩৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ১৯২৩ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা রাজ্যের মহারাজা হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রিপুরার আধুনিকীকরণ, শিক্ষার প্রসার, নগর পরিকল্পনা এবং জনজাতিদের জমির অধিকার সংরক্ষণে তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরায় একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যা বর্তমান রাজ্যের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। আগরতলার বটতলায় অবস্থিত রাজকীয় শ্মশানঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এইডিসির সিইএম রুনিয়াল দেববর্মা। উপস্থিত ছিলেন এমডিসি রাজেশ্বর দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান স্মরণ করে তাঁকে আধুনিক ত্রিপুরার স্থপতি হিসেবে অভিহিত করেন। তাঁর আদর্শ ও উন্নয়নের ভাবনা আগামী প্রজন্মকে পথ দেখাবে বলেও মত প্রকাশ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য