Sunday, September 13, 2026
বাড়িখবররাজ্যটিএফডিপিসি অফিসের সামনে শ্রমিক বিক্ষোভ, ছাঁটাইয়ের সিদ্ধান্তে ক্ষোভ

টিএফডিপিসি অফিসের সামনে শ্রমিক বিক্ষোভ, ছাঁটাইয়ের সিদ্ধান্তে ক্ষোভ

প্রায় ২০০ জন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার টিএফডিপিসির অফিসের সামনে বিক্ষোভে সামিল হন ভারতীয় জনতা মজদুর সংঘের সদস্যরা। সংস্থার সাম্প্রতিক এক নোটিশে বিভিন্ন সেন্টার থেকে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের বাদ দেওয়ার নির্দেশ জারির অভিযোগ উঠেছে, যা ঘিরেই উত্তেজনা ছড়ায়। সংগঠনের নেতাদের দাবি, যেসব শ্রমিককে ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে তাঁদের অনেকেই ১০ থেকে ২০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে হঠাৎ তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে উল্লেখ করেছেন তাঁরা।

বিক্ষোভ শেষে শ্রমিক প্রতিনিধিরা ম্যানেজিং ডিরেক্টরের কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের মূল দাবি, যদি শ্রমিক ছাঁটাই করতেই হয়, তবে কর্মীদের কাজের মেয়াদ ও মাসিক বেতনের ভিত্তিতে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ‘রেইনি ডে অ্যালাউন্স’ চালুর দাবিও পুনরায় তোলা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে নতুন নিয়োগের ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের মধ্যে থেকে অন্তত ৭০ শতাংশকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও বয়সোর্ধ্ব কর্মীদের ছাঁটাই করে শিক্ষিত যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন আন্দোলনকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শ্রমিক অসন্তোষ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য