Saturday, May 16, 2026
বাড়িখবররাজ্যTRESP এর উদ্যোগে অবকাঠামো উন্নয়নে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক রাজ্যস্তরের কর্মশালা।।

TRESP এর উদ্যোগে অবকাঠামো উন্নয়নে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক রাজ্যস্তরের কর্মশালা।।

ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর উদ্যোগে অবকাঠামো খাতে পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে প্রজ্ঞা ভবন, আগরতলায় এক গুরুত্বপূর্ণ রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, প্রকৌশলী, ঠিকাদার এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। TRESP-এর অধীনে সড়ক ও বিদ্যালয় ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়িত্বশীল পদ্ধতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে প্রকল্প পরিচালক শ্রী শুভাশিস দাস জানান, TRESP একটি বহুমুখী উন্নয়নমূলক উদ্যোগ, যার লক্ষ্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা পরিকাঠামোকে শক্তিশালী করা এবং জীবিকায়নের সুযোগ বৃদ্ধি করা। তিনি বলেন, প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সড়ক ও বিদ্যালয় নির্মাণের কাজ চলছে এবং এই কাজগুলিতে পরিবেশ ও সামাজিক সুরক্ষা মানদণ্ড (ESMP) কঠোরভাবে মেনে চলা অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এই প্রকল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং নিরাপদ কর্মপরিবেশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মশালায় বিশেষজ্ঞরা দূষণ নিয়ন্ত্রণ, জল সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক সুরক্ষা, অগ্নি নিরাপত্তা এবং আইনগত নির্দেশিকা মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ ও টেকসই নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সংশাপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয় |

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য