Tuesday, May 12, 2026
বাড়িখবররাজ্য“বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নই নেই, গুজব উড়িয়ে স্পষ্ট বার্তা গোপাল চন্দ্র রায়ের”

“বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নই নেই, গুজব উড়িয়ে স্পষ্ট বার্তা গোপাল চন্দ্র রায়ের”

ত্রিপুরার রাজনীতিতে জোর জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদানের গুঞ্জন সম্পূর্ণভাবে নস্যাৎ করলেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। মঙ্গলবার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিজেপিতে যোগদানের কোনো প্রশ্নই ওঠে না এবং এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

সাম্প্রতিক সময়ে রাজ্যের একাংশের সংবাদমাধ্যমে তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা ছড়ানো হয়। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হলে, সেই বিভ্রান্তি দূর করতেই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

গোপাল চন্দ্র রায় বলেন, কিছু সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো খবর পরিবেশন করছে। তিনি এই প্রবণতাকে ‘ইয়েলো জার্নালিজম’ আখ্যা দিয়ে বলেন, এ ধরনের সাংবাদিকতা তিনি কখনও সমর্থন করেন না।

একইসঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষের স্বার্থে যেসব জনমুখী প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, ত্রিপুরার মানুষও সেই ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন। রাজ্য সরকারকেও সে বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বিজেপিকে কটাক্ষ করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজ্যবাসীর সামনে যে প্রতিশ্রুতিপত্র তুলে ধরা হয়েছিল, তার অধিকাংশই এখনও বাস্তবায়িত হয়নি। তাঁর অভিযোগ, ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দেওয়া বিজেপির অভ্যাস, কিন্তু নির্বাচন শেষ হলেই সেসব প্রতিশ্রুতি ভুলে যায় শাসকদল।

তিনি জানান, মানুষের স্বার্থেই কংগ্রেস ভবিষ্যতেও সরকারের অপূর্ণ প্রতিশ্রুতি ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য