Monday, May 11, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম...

খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চে আধিকারিকরাই অনপুস্থিত।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই প্রতিনিধি…..খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গনকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্কুলের অটল মনোহর স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল খোয়াই জেলা ভিত্তিক ১৬৫ তম রবিন্দ্র জয়ন্তী অনুষ্ঠান।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা ভিত্তিক রবিন্দ্র জয়ন্তী পালনের দায়িত্ব নিয়েছিল খোয়াই জেলা শিক্ষা দপ্তর। এখানে খুবই পরিতাপের সাথে বলতে হচ্ছে রবিন্দ্র জয়ন্তী অনুষ্ঠান পালনের দায়িত্ব খোয়াই জেলা শিক্ষা দপ্তর নিজ হাতে নিয়ে এই দিন অনুষ্ঠানে দপ্তরের কোন আধিকারিকই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন না।উনারা একপ্রকার এই অনুষ্ঠানে অনপুস্থিত থেকে অনুষ্ঠানটিকে বয়কটই করলেন বলে ধারনা করছেন অনেকে। পাশাপাশি বিশ্ব কবিকে একপ্রকার অপমানিত করলেন বলে ধারনা করছেন বিভিন্ন শিল্পীরা।খবর নিয়ে জানা গেছে দপ্তরের সমস্ত আধিকারিকরা নাকে তেল দিয়ে দিব্বী ঘুমাচ্ছেন বলে জানা যায়। ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেও তারা অনুষ্ঠানে না আসার বিভিন্ন ধরনের ছুত দেখান।শেষে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য এবং উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, স্কুলের প্রধান শিক্ষিকা, শিক্ষক এলাকার পঞ্চায়েত সদস্য ও মেম্বাররা। এবং গনকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রবিন্দ্র সংগীত পরিবেশন করেন। পাশাপাশি এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ৫ বছরের নার্সারির এক খুদে শিল্পী শ্রেয়া দাস দুটি রবিন্দ্র সংগীত গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এবং এই খুলে শিল্পী শ্রেয়া দাসের কন্ঠে রবিন্দ্র সংগীত সুনে সবাই যেমন মুগ্ধ হন তেমনি দর্শক সহ সমস্ত অতিথিরা ব্যাপক করতালির মাধ্যমে শিশু শিল্পী শ্রেয়া দাসকে অভিনন্দন জানান।এর পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন এবং শেষে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায় রবি ঠাকুরের বিষয়ে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য