দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার। আহতদের মধ্যে দুইজন নাবালক ।ঘটনা বৃহস্পতিবার বিকালে কমলপুরের কমলেশ্বরী কালীমন্দির সংলগ্ন এলাকায়।
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪। আহতদের মধ্যে দুজন নাবালক রয়েছে ।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে কমলপুরে কমলেশ্বরী কালী মন্দিরের সামনে ।জানা গেছে TR-04-B-7145 নাম্বরের বাইক করে দুই শিশু কন্যাকে নিয়ে লাল ছড়ি থেকে কমলপুর আসছিলেন কুমার গৌরব নমঃশূদ্র বিপরীত দিক থেকে TR-04-E-4516 নম্বরের বাইক চালিয়ে আসছিলেন অয়ন খাড়া মোদি। কমলপুরের কমলেশ্বরী কালীমন্দির সংলগ্ন বাঁকের মুখে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কমলপুর ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসেন। এই ঘটনায় আহতরা হলেন যথাক্রমে কুমার গৌরব নমঃশূদ্র,স্মরণ নমঃশূদ্র, রাখি নমঃশূদ্র ।তাদের বাড়ি কমলপুর থানাধীন লালছড়ি গ্রামে। অপর বাইক চালক অয়ন খাড়া মোদি,তার বারিক কমলপুর থানাধীন থলবাড়ি গ্রামে ।এদিন কমলপুর ফায়ার স্টেশনের এক দমকল আধিকারিক এই সংবাদ জানান।
এদিকে আঘাত গুরুতর হওয়ায় দুই বাইক চালক কুমার গৌরব নমঃশূদ্র এবং অয়ন খাড়া মোদিকে কমলপুর থেকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।এই ঘটনায় কমলপুরের কমলেশ্বরী কালী মন্দির এলাকায় চাঞ্চল্য ছড়ায়।



