Sunday, May 3, 2026
বাড়িখবররাজ্যলোকসভার বর্তমান আসন সংখ্যা ভিত্তিতেই মহিলা সংরক্ষণ বিল চালু করুক সরকার -দাবি...

লোকসভার বর্তমান আসন সংখ্যা ভিত্তিতেই মহিলা সংরক্ষণ বিল চালু করুক সরকার -দাবি প্রদেশ কংগ্রেসের

সাহস থাকলে বিজেপি সরকার লোকসভার ৫৪৩ টি আসনের ভিত্তিতে মহিলা সংরক্ষণ বিল উত্থাপন করুক ।কংগ্রেস তাকে পূর্ণ সমর্থন জানাবে ।নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ।পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদ বাতিল করা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল নিয়ে দেশব্যাপী বিজেপি ও বিরোধী দল গুলির মধ্যে তীব্র তর্জা চলছে ।সংসদের বিশেষ অধিবেশনে এই বিল পাস না হওয়ায় বিজিপি নেতৃবৃন্দ যখন বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করছে, তখন ছেড়ে কথা বলছে না বিরোধীরাও ।রাজ্যে রাজ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন করে চলছে বিরোধী দলগুলিও। রবিবার কংগ্রেস ভবনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের যদি সাহস থাকে তবে এক্ষুনি ৫৪৩ টি লোকসভার আসনের উপর ভিত্তি করে এই বিল উত্থাপন করুক ।কংগ্রেস এই বিল কে পূর্ণ সমর্থন জানাবে ।তিনি বলেন ,সারা দেশবাসী দেখছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীদের অবমাননায় সরকার গুলি কি ভূমিকা পালন করে চলছে। দলিত ,পশ্চাদপদ, আদিবাসী ও সংখ্যালঘু মহিলারা এই সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি নির্যাতিত। সম্প্রতি প্রকাশিত এনসিপিআর -এর প্রতিবেদনেও এই কথা উঠে এসেছে ।প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান, কংগ্রেস দলই মহিলাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করেছে। তাই নারী শক্তি বিরোধী বলে যদি কাউকে চিহ্নিত করা হয় তবে আরএসএস নেতৃবৃন্দদের কাঠ গড়ায় দাঁড় করাতে চান তিনি ।তিনি দাবি করেন ,নারী শক্তি বন্ধন অধীনিয়মকে দূরে রেখে ২০২৩ সালে পাশ করানো মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে বাস্তবায়িত করতে হবে।

এদিন এক একান্ত সাক্ষাৎকারে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ বাতিল করে দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।তিনি বলেন ,এই রাজ্যে বিভিন্ন পদে ইন্টারভিউর নাটক চলছে ।নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বেকাররা আবেদন জানাচ্ছেন ।এরপর দীর্ঘ সময় বাদে ইন্টারভিউ গ্রহণের পর এগুলি বাতিল করা হচ্ছে ।স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়েও এই ধরনের নাটক চলছে বলে মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য