Friday, April 24, 2026
বাড়িখবররাজ্যভট্টপুকুরে অটো পরিষেবা চালু, দূর হল দীর্ঘদিনের যাতায়াত সমস্যা

ভট্টপুকুরে অটো পরিষেবা চালু, দূর হল দীর্ঘদিনের যাতায়াত সমস্যা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো ভট্টপুকুর এলাকার নতুন অটো রিক্সা পরিষেবা। বহুদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল ভট্টপুকুর থেকে নাগেরজলা পর্যন্ত সরাসরি যাতায়াতের ব্যবস্থা করার। সেই দাবিকে গুরুত্ব দিয়ে পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে শুরু হয়েছে এই নতুন পরিষেবা।

নতুন রুট অনুযায়ী নাগেরজলা থেকে ভট্টপুকুর হয়ে বাপুজি স্কুল এবং নাগেরজলা থেকে ভট্টপুকুর হয়ে কৌরবস ক্লাব পর্যন্ত অটো চলাচল করবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আট বড়দোওয়ালী মন্ডল কমিটির সভাপতি শ্যামল দেব, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিক, অটো রিক্সা সংগঠনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এতদিন ভট্টপুকুর এলাকার বাসিন্দাদের নাগেরজলা পর্যন্ত পৌঁছাতে নিজেদের যানবাহন ব্যবহার করতে হতো বা পায়ে হেঁটে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন এই অটো পরিষেবা চালু হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়ে গেল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। তাদের মতে, এই পরিষেবা চালু হওয়ায় এখন থেকে শহরের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে, যা দৈনন্দিন জীবনযাত্রায় বড় স্বস্তি এনে দেবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য