বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ ই এপ্রিল..….পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে দুই শতাধিক গণদেবতারা রবিবার এ ডি সি নির্বাচনের দিন ভোট দান থেকে বঞ্চিত হন বলে অভিযোগ খোয়াই বৃন্দাবন ঘাটের ভোটারদের।
১০ নং কুলাই চম্পাহাওয়র আসনের অন্তর্গত হাজারি পাড়ার ১৭ এবং ১৮ নাম্বার বুথ কেন্দ্রের দুই শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি বলে অভিযোগ করেন।১৯৯৭ সালের জাতি দাঙ্গায় ঐ ভোটাররা নিজের আত্ম রক্ষার জন্য বৃন্দাবন ঘাট এলাকার চলে আসে । কিন্তু ঐ এলাকার ভোটার লিস্টে আজও তাদের নাম রয়েগেছে।তাই তারা রবিবার নির্বাচনের দিন সকল দশটা নাগাদ ভোট দান করার জন্য খোয়াই হাজারী পাড়া ভোট কেন্দ্রে যাওয়ার সময় ঐ এলাকার কিছু উশৃংখল যুবক,ও মহিলারা মিলে তাদেরকে বাধা দান করে এবং বিভিন্নভাবে হুমকি, ধমকি দিতে থাকে। ভোটদানে বঞ্চিত বৈধ ভোটাররা অবশেষে পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়।তাতেও কাজের কাজ কিছু হয়নি বলে তারা জানান।
পরবর্তীতে বৈধ ভোটাররা উশৃংখল যুবকদের হুমকি ধমকিতে ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য হয়। অপরদিকে পুলিশ প্রশাসন ও বৈধ ভোটার দের ভোটদানে নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন হচ্ছে তাহলে কি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন সুষ্ট ভাবে সম্পূর্ণ হয়েছে ? এখানে প্রশ্নটা থেকে যায়। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও কেন তারা ভোট দিতে পারেনি। সবকিছু দেখে বুঝে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন এর পেছনে কি কারণ সেটাই বোধগম্য হচ্ছে না ভোটারদের ।গণদেবতাদের এই বিষয়টি নিয়ে প্রশ্ন ভোট দানে প্রশাশন যদি সঠিক নিরাপত্তা দিতে না পারে ভোটার দের তাহলে লোক দেখানো নির্বাচনের কিসের প্রয়োজন ছিল সেই প্রশ্নটাই করলেন ভোটাররা সরকার ও নির্বাচন কমিশনের কাছে।



